ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

শ্রীমঙ্গল ৪৬ বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ২৩৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক ও বিভিন্ন দূর্যোগে উদ্ধার কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬বিজিবি) এর ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মোট ৭২ জন আসামীসহ ১৬৪,১৯,৫০,৪৭২/- (একশত চৌষট্টি কোটি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার চারশত বায়াত্তর) টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও
৫, ৪৭,৩০,২৯২/- (পাঁচ কোটি সাতচল্লিশ লক্ষ ত্রিশ হাজার দুইশত বিরানব্বই) টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয় এবং ০২টি বিদেশী পিস্তলসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ০২টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গোলাবারুদ ও ২৪টি ডেটোনেটর উদ্ধার করতে সক্ষম হয়।

সংবাদ সম্মেলনে তিনি জানান,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে সরাইল রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর (সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল এবং ময়মনসিংহ সেক্টর) এর ১৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যদের ১৭টি জেলার ৫৬টি উপজেলার মোট ৯২টি সংসদীয় আসনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিয়োজিত থাকবে। রিজিয়নের সকল বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে অংগীকারবদ্ধ। আসন্ন নির্বাচন যেন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমূখর, স্বতঃস্ফুর্ত ও নির্বিঘ্নে
সম্পন্ন হয় সেজন্য বিজিবি কর্তৃক টহল তৎপরতা, গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও পর্যাপ্ত সংখ্যক জনবল নিয়োগের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বেইজ ক্যাম্প স্থাপন ও গুরুত্বপূর্ণ স্থান সমূহে প্রয়োজনীয় সংখ্যক চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং
বর্তমানে সকল ভোটকেন্দ্র সমূহ রেকীর কার্যক্রম চলমান রয়েছে ও পর্যায়ক্রমে দ্রুততার সাথে রেকী সম্পন্ন করা হবে।

এসময় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সরকার আসিফ মাহমুদ, বিজিবি’র অন্যান্য সদস্যবৃন্দ এবং মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গল ৪৬ বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৩:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬