ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

সড়কের পাশে ধানি জমিতে নবজাতকের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • / ৬০০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কের পাশের ধানি জমির ঝোপের ভেতর গামছা দিয়ে প্যাঁচানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর-রামেশ্বপুর সড়কের পাশে স্থানীয়রা লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সড়কের পাশে ধানি জমিতে মানুষজন ময়লা গামছা দিয়ে প্যাঁচানো এক মৃত নবজাতক দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়। শনিবার কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অনিক দেব ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে স্থানীয়দের সাথে নিয়ে দাফনের ব্যবস্থা করেন।

স্থানীয়দের ধারণা, রাতে কিংবা ভোরে কেউ হাসপাতাল থেকে ডেলিভারি শেষে নবজাতকটি ফেলে দিয়েছে।

আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ রাজু বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সড়কের পাশে ধানি জমিতে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:৫৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২