ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নি-হ-ত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / ৫১১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিঙ্গুর এলাকায় সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
জাহিদ এবার সিংগুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলো। বৃহস্পতিবার জালালাবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে তার কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষা ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ছোট বোনকে স্থানীয় বিদ্যালয়ে এগিয়ে দিতে বের হন জাহিদুল। বোনকে স্কুলে দিয়ে ফেরার পথে পূর্ব সিংগুর এলাকার এলপিজি গ্যাস পাম্পে পৌঁছামাত্র বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির একটি মিনি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করেন। সিলেটের ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে জাহিদ মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নি-হ-ত

আপডেট সময় ০৭:৫৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫