ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের

সড়ক দুর্ঘটনায় সাবেক কলেজ শিক্ষকের শেষকৃত্য ও তরুণের দা ফ ন সম্পন্ন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / ৬২৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বড়লেখা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র দেবনাথের শেষকৃত্য ও ফাহাদ মনসুরের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার সকালে ধর্মীয় রীতি অনুযায়ী অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র দেবনাথের শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগের দিন মঙ্গলবার রাত ১১টায় পাখিয়ালা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে ফাহাদ মনসুরকে দাফন করা হয়।

গত (৩ মার্চ) সোমবার রাতে বড়লেখা পৌরশহরের প্রধান সড়কের দক্ষিণবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের সিলেটের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে ফাহাদ মারা যান। একইদিন সন্ধ্যায় অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথ মারা যান। এ ঘটনায় আরো একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র দেবনাথ বড়লেখা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাটবন্দ এলাকার মৃত বীরেন্দ্র দেবনাথের ছেলে এবং ফাহাদ মনসুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুড়িগুল এলাকার আব্দুল মুকিতের ছেলে।  এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথ ও ফাহাদ মনসুরের মৃত্যুতে তাদের পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমেছে।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার মৌলভীবাজার২৪ ডট কেমকে জানান,নিহত দুজনের পরিবারে কোনো অভিযোগ না থাকায় তারা আইনী কোনো পদক্ষেপ নেননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সড়ক দুর্ঘটনায় সাবেক কলেজ শিক্ষকের শেষকৃত্য ও তরুণের দা ফ ন সম্পন্ন

আপডেট সময় ১০:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫