ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি

সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

সোমবার রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

খালেদা রব্বানী বলেন, “এম নাসের রহমান একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। এলাকার উন্নয়নে তাঁর বিকল্প নেই। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকলের প্রতি অনুরোধ জানান ।” তিনি আরও বলেন, “নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণই এই নির্বাচনে বিজয়ের অন্যতম শক্তি হবে।

প্রচারণাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় নেতারা জানান, খালেদা রব্বানীর মাঠপর্যায়ের সক্রিয় অংশগ্রহণে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং নির্বাচনী প্রচারণা আরও গতিশীল হচ্ছে।

উল্লেখ্য, এম নাসের রহমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের শক্ত অবস্থান গড়ে তুলতে ধারাবাহিকভাবে গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে

আপডেট সময় ০৬:১৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬