ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ শহীদ ৪ দিনের রি মা ন্ডে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / ৪২১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ উত্তরা পশ্চিম থানার বাসচালক আলমগীর হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবদুস শহীদকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমানের আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা য়ায়- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেনকে (৩৪) মাথায় গুলি করে হত্যা করা হয়।

এর আগে রাজধানীর উত্তরা থেকে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সাবেক এই কৃষিমন্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে নির্বাচিত হয়ে কৃষিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ওই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে আবদুস শহীদ টানা ছয়বারসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ শহীদ ৪ দিনের রি মা ন্ডে

আপডেট সময় ০৯:৫৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪