ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’

সাবেক কৃষিমন্ত্রী গ্রেফতার বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • / ৮৭০ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের টানা ৭ বারের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদকে গ্রেফতারের খবরে তার নিজ নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

মঙ্গলবার রাত তিনটার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাসা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে।

এদিকে আব্দুস শহীদের আটকের খবরে তার নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজার- ৪ আসন শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বুধবার দুপুরের পর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। দুই ধারায় বিভক্ত বিএনপি ও অঙ্গ সংগঠন আলাদা আলাদা ভাবে মিছিল বের করে।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারন সম্পাদক তাজ উদ্দিন তাজুর নেতৃত্ব শহরের হবিগঞ্জ রোড থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। অপরদিকে যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুরের নেতৃত্ব আরেকটি আনন্দ মিছিল শহরের ষ্টেশন রোড থেকে বের হয়ে কলেজ রোডে গিয়ে শেষ হয় ৷

মিছিল থেকে তারা সাবেক কৃষিমন্ত্রীর অনিয়ম লুটপাট ও দূনীতির বিচার দাবি করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাবেক কৃষিমন্ত্রী গ্রেফতার বিএনপির আনন্দ মিছিল

আপডেট সময় ০৫:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪