ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

সাবেক পিবিআই প্রধান বনজের বিরুদ্ধে সালমান শাহর মায়ের অভিযোগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ২৯৮ বার পড়া হয়েছে

১৯৯৬ সালে সালমান শাহ মৃত্যুবরণ করেন। দেখতে দেখতে ২৮ বছর পেরিয়ে গেছে। অথচ এখনো তার মৃত্যুরহস্য উন্মোচিত হয়নি। সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি পরিকল্পিতভাবে খুব করা হয় তাকে, এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায় না। সালমান শাহর মা নীলা চৌধুরী অবশ্য দাবি করেছেন, প্রয়াত এই নায়ক আত্মহত্যা করেননি।

সালমান শাহ হত্যা মামলায় তদন্তের দায়িত্বে ছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে পিবিআইয়ের তৎকালীন প্রধান বনজ কুমার মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ঠিকঠাকভাবে তৈরি করেননি বলে অভিযোগ নীলা চৌধুরীর।

সম্প্রতি লন্ডন থেকে দেওয়া এক সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, ‘বনজ কুমার অনেক টাকা খেয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। আমাদের কাছে বারবার টাকা চাওয়া হয়েছে। সালমান শাহর অডিও রেকর্ডের ক্যাসেট পিবিআইতে দিয়েছিলাম, কিন্তু সেটা ফেরত পাইনি’।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় প্রথমে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাবেক পিবিআই প্রধান বনজের বিরুদ্ধে সালমান শাহর মায়ের অভিযোগ

আপডেট সময় ০৯:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪