ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

সিলেটকে জালালাবাদ প্রদেশ করার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / ৫২০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সিলেট বিভাগকে ‘জালালাবাদ প্রদেশ’ হিসেবে আলাদা করার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ‘জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন,বকসি ইকবাল আহমদ প্রধান সমন্বয়কারী।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও আইনজীবী মুজিবুর রহমান মুজিব।

বক্তব্য রাখেন, মৌলভীবাজার,অধ্যক্ষ (অবঃ) মোহাম্মদ ইকবাল, সহ-সমন্বয়ক,এম. এ. রহিম,সৈয়দ কামাল আহমদ বাবু সহ- সমন্বয়ক,আবুল কালাম আজাদ সহ-সমন্বয়ক, প্রভাষক, শামীম আহমদ সহ-সমন্বয়ক,প্রকৌশলী, সুলতান হোসেন সহ-সমন্বয়ক,শিবপ্রসন্ন ভট্ট্যাচার্য সহ-সমন্বয়ক প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, সিলেট দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে, যদিও এ অঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই সিলেটকে পৃথক ‘জালালাবাদ প্রদেশ’ ঘোষণা করা এখন সময়ের দাবি।

তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত এ দাবি বাস্তবায়ন করা হোক, অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেটকে জালালাবাদ প্রদেশ করার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

আপডেট সময় ০৬:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫