ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

সুন্দরবনে বর্তমানে ১১৪ বাঘ দেড় লাখ হরিণ, সংসদকে জানালেন….পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • / ৬৫৩ বার পড়া হয়েছে

সুন্দরবনে বর্তমানে বাঘ, হরিণ, কুমির, বানরের সংখ্যা কতো তা সংসদকে জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। সবশেষ ২০১৮ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা ১১৪টি।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে গণনা করে ২০১৫ সালে সুন্দরবনে ১০৬টি বাঘ পাওয়া যায়। সর্বশেষ ২০১৮ সালের জরিপ অনুযায়ী এ বনে বাঘের সংখ্যা ১১৪টি। এ ছাড়া সুন্দরবনে এক থেকে দেড় লাখ হরিণ, ১৬৫ থেকে ২০০টি কুমির এবং ৪০ থেকে ৫০ হাজার বানর রয়েছে।

সরকারি দলের অপর সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে বনের পরিমাণ মোট ভূমির ১৪ দশমিক ১০ শতাংশ এবং বৃক্ষাচ্ছাদনের পরিমাণ মোট আয়তনের ২২ দশমিক ৩৭ শতাংশ।

সরকারি দলের সদস্য আ ক ম সরওয়ার জাহানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সামাজিক বনায়নের আওতায় ১৯৮০-৮১ অর্থ বছর থেকে ২০২০-২১ অর্থ বছর পর্যন্ত ১ লাখ ২ হাজার ৩৩৯ দশমিক ২৮ হেক্টর উডলট ও ব্লক বাগান সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া ৭৬ হাজার ৭৫২ দশমিক ৩৬৬ কিলোমিটার স্ট্রিপ বাগান সৃষ্টি করা হয়েছে। এতে করে ৭ লাখ ২৬ হাজার ৬৫৪ জন উপকারভোগীকে সম্পৃক্ত করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সুন্দরবনে বর্তমানে ১১৪ বাঘ দেড় লাখ হরিণ, সংসদকে জানালেন….পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

আপডেট সময় ০৮:৫৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২