ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা করলে ব্যবস্থা : আইএসপিআর

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / ৩৯৩ বার পড়া হয়েছে

কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে প্রতারণামূলক কাজ করছে; যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এমন প্রতারকদের বিরুদ্ধে অভিযোগের আহ্বান জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার (১৫ নভেম্বর) আইএসপিআরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

আরও বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী শিল্পাঞ্চলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী কর্মপরিবেশ নিশ্চিতকল্পে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। শিল্পকারখানার ঝুট ব্যবসা বা অন্য যেকোনো ব্যবসাসংক্রান্ত কোনো প্রকার সুপারিশ করা সেনাবাহিনীর কার্যপরিধির অন্তর্ভুক্ত নয়।

কোনো ব্যক্তি বা মহল সেনাবাহিনীর কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে কোনো অবৈধ ব্যবসা বা অনৈতিক সুযোগসুবিধা পাওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের প্রতারক থেকে সতর্ক থাকতে বা অভিযোগ জানাতে আহ্বান জানিয়েছে আইএসপিআর। অভিযোগের জন্য ০১৭৬৯০৯১০২০, ০১৭৬৯০৯৫১৯৮০১৭৬৯০৯৫২০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা করলে ব্যবস্থা : আইএসপিআর

আপডেট সময় ০৫:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪