ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া

সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / ৫৬২ বার পড়া হয়েছে

দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারো এক হচ্ছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন চলছে।  এর মাঝে সম্প্রতি ছেলে জয়কে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডায় তাদের একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। কদিন আগেই ছেলেকে নিয়ে দেশে ফিরে আবার কলকাতায়ও গিয়েছিলেন অপু। তবে এখন তিনি দেশেই অবস্থান করছেন। বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন। এর মাঝেই হঠাৎ করেই এই নায়িকা নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় উপস্থিত হন।

সংবাদ মাধ্যম অনুযায়ী,  শনিবার (৫ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিটের দিকে গোপনে থানায় যান অপু। সেখানে প্রায় ৩০ মিনিট অতিবাহিত করে ৯টার দিকে বেরিয়ে যান। জনপ্রিয় এই চিত্রনায়িকার থানায় যাওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, ‘সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। আমাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই তিনি থানায় এসেছেন। প্রায় ত্রিশ মিনিটের মতো সময় অতিবাহিত করেছেন।

তিনি জানান, ঢাকায় চাকরি করাকালীন তার সঙ্গে পরিচয় হয়। এ ছাড়া তাদের সম্পর্কটা অনেকটা ভাই-বোনের মতো।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, আমাদের মধ্যে দূরত্ব ছিল কিন্তু কোনো বিরোধ ছিল না। আমার মা-বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা-বাবা পেয়েছি। স্বামী ছাড়াও সন্তান, শ্বশুর-শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন

আপডেট সময় ০৩:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩