ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’

সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / ৬৮১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় সিলেটের জালালাবাদ থানার শিব বাজার ফাঁড়ির এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর ) এয়ারপোর্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের জপলার পাড় এলাকার মৃত নন্দ কিশোর সিংহের ছেলে সুমন সিংহ ওরফে বাবলু (৩০)।

জানা যায়, সুমন সিংহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মিশন শেষ করে সিলেটের জালালাবাদ থানার শিব বাজার পুলিশ ফাঁড়িতে যোগদান করেন। ঘটনার দিন রাতে মটরসাইকেল যোগে ফাঁড়িতে যাওয়ার পথে এয়ারপোর্ট সড়কে ঘন কুয়াশার কারণে সড়কের পাশে দাড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা লাগলে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।

পরে টহল পুলিশের একটি দল সড়কে পড়ে থাকা গুরুতর আহত সুমনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় সুমনের মৃত্যু হয়।

পুলিশ সদস্য সুমনের বোন লাভলী সিনহা জানান, সুমনের লাশ আনতে তারা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। এদিকে মোটর সাইকেল দুঘর্টনায় সুমনের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়ী কমলগঞ্জে পৌঁছলে শোকের মাতম নেমে আসে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সুমন সিংহ ওরফে বাবলুর মরদেহ সিলেট থেকে তার গ্রামের বাড়ি মাধবপুরের জপলার পাড় গ্রামে নেয়া হচ্ছে বলে জানা যায় ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট সময় ০৩:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২