ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

হত্যাকাণ্ডের ৩০ ঘন্টার মধ্যে আসামি ঢাকার ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • / ৯৩৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় রেখা বেগম (২১) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় পাষণ্ড সাবেক স্বামী রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার ৩০ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওই মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম।

শনিবার (৩০ মার্চ) রাতে পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় হত্যাকাণ্ডের ৩০ ঘন্টার মধ্যে আসামি রিয়াজকে ঢাকার ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের মেয়ে রেখার সঙ্গে বছরখানেক আগে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে রিয়াজ মিয়ার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে রেখাকে গত ২ মাস আগে রিয়াজ তালাক দেয়। গত ২৭ মার্চ হঠাৎ রেখার বাবার বাড়িতে এসে তাকে নিয়ে যায় রিয়াজ।

এরপর থেকে রেখা নিখোঁজ হন। শুক্রবার সকালে স্থানীয়রা একই গ্রামের নওয়াবাগানের একটি টিলায় জঙ্গলের ভেতর গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো বাঁধা অবস্থায় রেখাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পরে রেখার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনার পর থানায় মামলা হলে শনিবার (৩০ মার্চ) রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদের দিক নির্দেশনায় ও র‍্যাবের সহযোগিতায় হত্যাকাণ্ডের ৩০ ঘন্টার মধ্যে আসামি রিয়াজকে ঢাকার ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রিয়াজ শ্বাসরোধে তার সাবেক স্ত্রী রেখাকে হত্যা করে বলে স্বীকার করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হত্যাকাণ্ডের ৩০ ঘন্টার মধ্যে আসামি ঢাকার ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার

আপডেট সময় ০৩:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪