ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান

হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) ৬৮৫তম ওরস ১৫ই জানুয়ারি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ১২৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (রহ.)-এর ৬৮৫তম ওরস মোবারক ১৫ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতি বছরের বাংলা সনের ১লা মাঘ এই ওরস অনুষ্ঠিত হয়।

বুধবার (১৪ই জানুয়ারি) বাদ আসর মিলাদ মাহফিল, গরু জবাই ও বাদ এশা জিকির আজকার অনুষ্ঠিত হবে দরগাহ প্রাঙ্গণে। পরদিন বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি সকাল সাড়ে ৯টায় মাজারে গিলাফ চড়ানো, জিকির আজগার, বাদ জোহর মিলাদ মাহফিল এবং বাদ এশা আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী চলা ওরসের কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন ওরস উদ্যাপন কমিটির সদস্য সচিব জাকির হোসেন উজ্জ্বল। এ ছাড়া সুশৃঙ্খলভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন, ভক্ত ও আশিকানসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চান তিনি। প্রতিবছরই ওরসকে ঘিরে শহরের শাহ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে মেলায় দোকান বসে। বিরাজ করে উৎসবের আমেজ। মেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কুটির শিল্প সামগ্রী, গয়না, শিশুদের নানা ধরনের খেলনা ও খাবারের দোকান বসে। দরগাহ প্রাঙ্গণসহ আশপাশের এলাকা জুড়ে দুই-তিনদিন আগে থেকেই মেলার আয়োজন করা হয়ে থাকে।

মেলার সার্বিক নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, ওরস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভক্ত, অনুরাগীরা ও মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন, মাজার ও ওরস পরিচালনা কমিটির পক্ষ থেকে মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় নানা সামগ্রী নিয়ে দোকানিরা পসরা সাজিয়েছেন। বাড়ছে ক্রেতা-বিক্রেতার আনাগোনা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) ৬৮৫তম ওরস ১৫ই জানুয়ারি

আপডেট সময় ০৬:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬