ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

হাকালুকি হাওরের অভয়াশ্রমে মাছ শিকার, একজনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • / ৩৬৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: হাকালুকি হাওরের অভয়াশ্রম ঘোষিত পলোভাঙ্গা বিলে অবৈধভাবে বাঁশের বেড়া (খাঁটি) দিয়ে মাছ শিকারের অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আরজান আলী। তিনি বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের শওকত মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাকালুকি হাওরের অভয়াশ্রম ঘোষিত পলোভাঙ্গা বিলে অবৈধভাবে বাঁশের বেড়া (খাঁটি) দিয়ে মাছ শিকার করা হচ্ছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন সেখানে অভিযান চালান। এসময় তিনি পলোভাঙ্গা বিলে অবৈধভাবে বাঁশের বেড়া (খাঁটি) দিয়ে মাছ শিকারের সত্যতা পান এবং আরজান আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত মৎস রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় আরজান আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন  বলেন, মৎস্যসম্পদ রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

হাকালুকি হাওরের অভয়াশ্রমে মাছ শিকার, একজনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

আপডেট সময় ০৩:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২