ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের

হাকালুকি হাওরে ‘অলৌকিক ঘটনায়’ তোলপাড়!

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • / ৫৯০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার ২৪ ডেস্ক:  এই হাওরে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে এখন চলছে তোলপাড়। ঘটনার ভিডিওচিত্র ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে কেউ কেউ এই ঘটনাকে অলৌকিক, কেউবা ভুতূড়েকাণ্ড বলেও অভিহিত করেছেন।

জানা গেছে, হাকালুকি হাওর সিলেট ও মৌলভীবাজার জেলার পাঁচটি উপজেলাজুড়ে বিস্তৃত।শনিবার বিকেলে এই হাওরে দেখা যায় অভাবনীয় একটি ঘটনা। বড়লেখা, কুলাউড়া ও জুড়ী উপজেলার লোকজন এই দৃশ্য প্রত্যক্ষ করেন। তারা দেখেন, হাওরের মধ্য থেকে ঘূর্ণনের মধ্য দিয়ে বৃত্তাকারে পানি সাঁ সাঁ করে ওঠে যাচ্ছে আকাশে।অনেকেই এই দৃশ্যের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়েন। এরপর এসব ভিডিও ছড়িয়ে পড়ে। হাকালুকি হাওরে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেছেন অনেকে। কেউ কেউ এমন ঘটনায় আতঙ্কিত বলেও জানিয়েছেন।

আসলে কী ঘটেছিল হাকালুকি হাওরে? জানতে যোগাযোগ করে সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘যে ঘটনা ঘটেছে, তা সাধারণত আমাদের দেশে দেখা যায় না। এটি মূলত একধরনের টর্নেডো।’

তিনি জানান, জলের উপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে প্রচণ্ড বেগে ঘূর্ণয়মান বাতাসের টানে জল স্তম্ভাকারে উপরের দিকে উঠতে থাকে। জল দিয়ে মোড়ানো বাতাসের তৈরি টর্নেডোর ফলে এমনটা হয়। এটাকে Water Spout বা জলস্তম্ভ বলা হয়। বাংলাদেশে এটি ‘মেঘশূর’ নামেও পরিচিত।

সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘এই টর্নেডোর ভেতরে ঘূর্ণনের শক্তি ঘন্টায় ২০০ কিলোমিটার হতে পারে। কেউ যদি এর মধ্যে পড়ে যায়, তবে উড়িয়ে নিতে পারে।টর্নেডো বিষয়ক তথ্য ঘেঁটে দেখা গেছে, টর্নেডো মানে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুযোগ। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে যখন টর্নেডো হয়, তখন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। টর্নেডো মূলত বাতাসের তাণ্ডবে প্রবলবেগের গতির শক্তিতে ক্ষতি করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

হাকালুকি হাওরে ‘অলৌকিক ঘটনায়’ তোলপাড়!

আপডেট সময় ০৮:৪৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২