ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • / ৭৫০ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা ১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত করেছেন। 

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা বুধবার (৪ মে) সকালে বনানী কবরস্থানে যান।

সেখানে তারা পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও দোয়া করেন। শেখ হাসিনা ও শেখ রেহানা স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সেনাবাহিনীর একদল বিপথগামী কর্মকর্তা ও সৈনিকের হাতে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে নিহত হন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরসহ বঙ্গবন্ধু পরিবারের ১৮ সদস্য নির্মমভাবে নিহত হন।

দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধুকে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় দাফন করা হয়। পরিবারের অন্য সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।

আমার সংবাদ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা

আপডেট সময় ০৩:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২