ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

১৫ আগস্ট মৌলভীবাজার শ্রদ্ধা জানাতে পারেনি আ.লীগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • / ১০৯১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ (১৫ আগস্ট)  ।

গত ১৫ বছর ধরে দিনটি নানা কর্মসূচিতে পালন করেছে আওয়ামী লীগ। তাদের পাশাপাশি প্রশাসন ও পেশাজীবি সংগঠনও নানা আয়োজনে দিবসটিতে সম্পৃক্ত থাকতো। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই মন্ত্রী, এমপি ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে মৌলভীবাজারে দেখা মিলছে না দায়িত্বশীল কোন নেতার। এমন পরিস্থিতিতে মৌলভীবাজারে প্রকাশ্যে শোক দিবস পালন করতে দেখা যায়নি আওয়ামী লীগকে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ছাত্রীদের দখল ছিল মৌলভীবাজার শহীদ মিনার ।

এরআগে ২০২০ সালের বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু ম্যুরালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালীন  মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মোবাইল ফেনে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৫ আগস্ট মৌলভীবাজার শ্রদ্ধা জানাতে পারেনি আ.লীগ

আপডেট সময় ১০:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪