ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

১৮১তম মনিপুরী সম্প্রদায়ের সর্ববৃহৎ রাস উৎসব

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • / ১০২১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  শ্রীকৃষ্ণের রাখাল নৃত্যের মধ্যদিয়ে শুরু হয়েছে মৌলভীবাজারের  কমলগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের সর্ববৃহৎ রাস উৎসব। হাজার হাজার মানুষের পদচারনায় মূখর জোড়া মন্ডপ।

সোমবার (২৭ নভেম্বর) কঠোর নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে  সকাল থেকে  সীমান্তবর্তী উপজেলা কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়ে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হারাসলীলা।

এ বছর ১৮১ তম মহারাসোৎসব কৃষ্ণেরমহারাসলীলা উপলক্ষে কমলগঞ্জের মণিপুরী পল্লীতে রাসোৎসব উপলক্ষে ছিলো উৎসবের আমেজ।

এদিকে মহা-রাসলীলা উপলক্ষে মাধবপুর জোড়া মন্ডপ ও আদমপুরের তেতইগাঁও সানাঠাকুর মন্ডপ গুলোতে ছিল সাজ সাজ রব। সাদা কাগজের নকশায় সজ্জিত মন্ডপগুলো সাজানো হয়েছে নিপুন কারুকাজে।

রাসোৎসব উপলক্ষে দুপুরে গোধূলীলগ্ন পর্যন্ত চলে রাখাল নৃত্য। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা এবং রাত ১০টা থেকে ভোর পর্যন্ত শ্রীকৃষ্ণের মহা রাসলীলার মধ্যে দিয়ে মঙ্গলবার শেষ হবে বৃহৎ এই ধর্মীয় উৎসব।

এদিকে রাস উৎসব উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আর রাসে আগত ভক্তবৃন্দ ও আয়োজকরা জানিয়েছেন এবার তারা নিবিঘ্নে উৎসব উদযাপন করতে পেরে অত্যন্ত আনন্দিত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৮১তম মনিপুরী সম্প্রদায়ের সর্ববৃহৎ রাস উৎসব

আপডেট সময় ০৪:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩