ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

১ ফেব্রুয়ারি থেকে একাদশে ক্লাস শুরু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • / ৬৩৩ বার পড়া হয়েছে

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস। এর আগে নির্ধারিত সময় অনুযায়ী ভর্তির প্রক্রিয়া চলবে।

সোমবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত সরকারি-বেসরকারি কলেজ ও সরকারি আলিয়া মাদরাসার ২০২৩ সালের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

এতে দেখা যায়, একাদশ শ্রেণিতে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ক্লাস শুরুর পর ১৬ আগস্ট থেকে বার্ষিক পরীক্ষা শুরু হবে। যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সবশেষ ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হবে।

গতবারের মতো এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। অনলাইনে আবেদনের মাধ্যমে একাদশে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। এ লক্ষ্যে ইতোমধ্যেই একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের আবেদন জমা নেওয়া হয়েছে। এই ধাপে প্রায় ১৩ লাখ ভর্তিচ্ছু আবেদন করেছেন। আগামী ৩১ ডিসেম্বর প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন চলবে ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। শেষ ধাপ (তৃতীয়) পর্যন্ত মেধাক্রম প্রকাশ করবে প্রতিষ্ঠানগুলো। সবমিলিয়ে ভর্তি কার্যক্রম শেষ হবে আগামী ২০ জানুয়ারি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

১ ফেব্রুয়ারি থেকে একাদশে ক্লাস শুরু

আপডেট সময় ০৩:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২