ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

২২ জানুয়ারির জনসভা সফল করতে আইনপুর মাঠ পরিদর্শন করলেন বিএনপির শীর্ষ নেতারা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০১:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ২৩৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম‌্যান তারেক রহমানের মৌলভীবাজার নির্বাচনী জনসভা সফল করতে জনসভাস্থল আইনপুর খেলার মাঠ পরিদর্শন করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

শনিবার (১৭ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব জি কে গউছ আইনপুর খেলার মাঠ পরিদর্শনে যান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুল রহিম রিপনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে নেতারা জনসভা সফল করতে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, মিডিয়া গ্যালারি, জনসমাগম নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, বিএনপি চেয়ারম‌্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজারে একটি বৃহৎ, শান্তিপূর্ণ ও ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে, যা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি ও গণসমর্থনের প্রতিফলন ঘটাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২২ জানুয়ারির জনসভা সফল করতে আইনপুর মাঠ পরিদর্শন করলেন বিএনপির শীর্ষ নেতারা

আপডেট সময় ০১:০১:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬