ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

৩ মাছ শিকারীকে ধরে নিয়ে গেল বিএসএফ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / ২৮৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তবর্তী এলাকা থেকে মাছ শিকারের সময় তিন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার  (১৭ জুলাই) মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপি সংলগ্ন হরিপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ওই ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) ও তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে ওই তিনজন বাংলাদেশ সীমান্তের ভেতরে হরিপুর এলাকায় মাছ ধরছিলেন। এ সময় ১৫-২০ জন বিএসএফ সদস্য হঠাৎ সীমান্ত পেরিয়ে এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ওই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অনেকেই কিছু বুঝে উঠতে পারেননি।

শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য হারুন মিয়া বলেন, ‘তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিলো বলে শুনেছি। পরে বিএসএফ এসে ধরে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।’

আটক মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া জানান, ‘আমার ভাই ও অন্য দুইজন বাংলাদেশ অংশেই মাছ ধরছিলো। হঠাৎ বিএসএফ এসে তাদের ধরে নিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় বিজিবিকে জানিয়েছি।’

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ৪৬-বিজিবির (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘বিষয়টি জানা ছিলো না, এখন শুনলাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৩ মাছ শিকারীকে ধরে নিয়ে গেল বিএসএফ

আপডেট সময় ১০:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫