ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • / ৬৫৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ প্রায় চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেললাইন থেকে গাছ সরিয়ে নেওয়া হলে মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে আটকে থাকা পাহাড়িকা এক্সপ্রেস যাত্রা শুরু করে।

শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঝড়ে সিলেট-শ্রীমঙ্গলের মাঝে রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বিকেল সাড়ে ৫টা থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত ৯টা ২৬ মিনিট থেকে আবার রেল যোগাযোগ শুরু হয়েছে। এখন স্বাভাবিক আছে। সিলেটগামী আটকে থাকা সকল ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে লাউয়াছড়া এলাকায় ঘণ্টাখানেক ঝড়-বৃষ্টি হয়। ওই সময় বনের মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট সময় ০৪:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২