ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

৫ দিন ছুটিতে থাকবে দেশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • / ৬৮৭ বার পড়া হয়েছে

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। ফলে তিনদিনই থাকছে ঈদের ছুটি। ৯ এপ্রিল খোলা থাকছে সরকারি সব দপ্তর।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

সরকার রমজান ৩০ দিন ও ঈদুল ফিতর ১১ এপ্রিল হবে ধরে আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে। এর পর ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল নববর্ষের ছুটি।  ঈদের আগে ৭ এপ্রিল শবেকদরের ছুটি। ৮ ও ৯ এপ্রিল অফিস খোলা।

এর আগে প্রতিবারই রমজান ২৯ দিন ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার। এবারই এর ব্যতিক্রম হলো। এ প্রসঙ্গে মাহবুব হোসেন বলেন, ‘এবার দেখা যাচ্ছে যে, রমজান মাসের আগে দুটি মাসে ২৯ দিন ছিল। সাধারণত পরপর তিনটি মাস ২৯ দিন হয় না। এটা হলো সাধারণ বিষয়। আবহাওয়া অধিদপ্তরের যে রিপোর্ট, সেটি পর্যালোচনায় দেখা গেছে, এ বছরের রমজান আমাদের ৩০ দিনে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।’ তিনি আরও বলেন, ‘ক্যালেন্ডারে আমাদের যেভাবে ছুটি দেওয়া আছে, ওইভাবেই ছুটিটা থাকবে। ৮ এবং ৯ এপ্রিল অফিস খোলা থাকবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৫ দিন ছুটিতে থাকবে দেশ

আপডেট সময় ০৩:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪