ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

৯ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন ছালেক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • / ৭৯৪ বার পড়া হয়েছে

পুলিশি সেবার মান বৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতিসহ অপরাধ দমনে অবদান রাখায় মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুছ ছালেক ৯ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার ৪ অক্টোবর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার মো. মনজুর রহমান, পিপিএম-বার সম্মননা স্মারক ও ধন্যবাদপত্র তুলে দেন।

মোঃ আব্দুছ ছালেক চলতি বছরের সেপ্টেম্বর মাসে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও ফেন্সিডিলসহ ১২ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার, জঙ্গিবাদ দমন, কু-খ্যাত ডাকাত গ্রেফতার, চোরাই গাড়ী উদ্ধার, অধিক হারে ওয়ারেন্ট তামিল, অল্প সময়ের মধ্যে নিখোঁজ ভিকটিম উদ্ধার, পুলিশি সেবার মান বৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, বিভিন্ন সামাজিক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার পূর্বক চুরি-ডাকাতি রোধ, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নবম বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি।

এদিকে জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার মোঃ আনোয়ার মিয়া ও শ্রেষ্ঠ সহকারি উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন মোঃ রুমান মিয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৯ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন ছালেক

আপডেট সময় ০৫:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩