ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

কুলাউড়ায় নির্বিঘ্নে পূজা উদযাপনের আহবান সেনাবাহিনীর

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ৩৬৮ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন লে: কর্ণেল সাজ্জাদুল আহসান। দূর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে মঙ্গলবার দিনব্যাপী তিন উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

মঙ্গলবার বিকালে সিলেট বিভাগের সবচেয়ে বড় এবং ভক্তপ্রিয় পূজা মণ্ডপ কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের শিববাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন করেন লে: কর্ণেল সাজ্জাদুল আহসান । এসময় তাঁর সাথে ছিলেন মেজর আকিব ও ক্যাপ্টেন আল ইমরান আদনান।

পরিদর্শন শেষে লে: কর্ণেল বলেন, আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনী সার্বক্ষণিক তদারকিতে থাকবে। বিশেষ করে সিলেট বিভাগের সবচেয়ে বড় পূজা মণ্ডপ এবং দর্শনার্থীদের আগমন ঘটে এই শিববাড়ী পুজা মণ্ডপে। কাজেই শিববাড়ী পুজা মণ্ডপে যাতে সকল ধরনে নিরাপত্তা নিশ্চিত হয় সে ব্যাবস্থা নিচ্ছে সেনাসহ আইনশৃংখলা বাহিনী।

এব্যাপারে কুলাউড়া ক্যাম্পের ক্যাপ্টেন আল ইমরান আদনান জানান, দূর্গা পূজার সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে। অত্যন্ত সৌহার্দপূর্ন পরিবেশে এবার দূর্গা পূজা পালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় নির্বিঘ্নে পূজা উদযাপনের আহবান সেনাবাহিনীর

আপডেট সময় ০৮:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪