ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

মৌলভীবাজার কারাগারে আসামীর মৃত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মারামারির ঘটনায় আটক এবং ৫৪ ধারায় চালান হওয়া সেই আসামী আলাউদ্দিন (৬০) মৌলভীবাজার জেলখানায় মারা গেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জেল কর্তৃপক্ষ তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিচারাধীন একটি মামলার হাজিরা দিতে আপন ভাই ফারুক আহমদসহ অন্যান্য আসামীদের সাথে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান আলাউদ্দিন। আদালত প্রাঙ্গণে মামলার ডাকপড়ার অপেক্ষা কালিন ওই মামলার বাদী সাইদুল ইসলাম আসামী ফারুক আহমদের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করেন। আহত ফারুক আহমদের ভাই আলাউদ্দিন হামলাকারী সাইদুল ইসলামের কবল থেকে ভাইকে বাঁচাতে গিয়ে সাইদুল ইসলামকে চড়থাপ্পড় মারেন। এ ঘটনায় আদালত পুলিশ হামলাকারী বাদী ও আহত আসামীর ভাই আলাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করেন। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক হামলাকারী সাইদুল ইসলাম ও আলাউদ্দিনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. আব্দুল কুদ্দুস হাজতি আলাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিশ আলাউদ্দিন ও সাইদুল ইসলামকে কারাগারে নিয়ে আসে। এর একদিন পর বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। হাত-পা কাপছিল, শারীরিক অবস্থা দেখে ধারণা করা হয় তিনি ডায়বেটিস, হার্টসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। দ্রুত তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দুপুর সোয়া বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার কারাগারে আসামীর মৃত্যু

আপডেট সময় ০২:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩