ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

৩ ছাত্রীকে পিটিয়ে জখম

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ৫৮০ বার পড়া হয়েছে

স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিন ছাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করে।

তারা ওই এলাকার চিমটিবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় চুনারুঘাট থানায় এক ছাত্রীর (মা সাফিয়া খাতুন) বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মো. স্বপন মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার সীমান্তের চিমটবিল খাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রীদের অভিভাবকরা জানান, পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকালে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে স্বপনের বাড়ির সামনে চলার পথে স্বপন সজীবসহ তার লোকজন গতিরোধ করে শিক্ষার্থীদের মারধর করে।

এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের কবল থেকে শিশুদের উদ্ধার করেন। পরে তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম বলেন, তিন ছাত্রীকে মারধরের ঘটনা স্কুলের শিক্ষিকা জানিয়েছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

চুনারুঘাট থানার এসআই মহসিন আহমেদ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৩ ছাত্রীকে পিটিয়ে জখম

আপডেট সময় ০৯:৪৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩