ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায়

খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / ৫৭৬ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সোমবার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল।

খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিয়ে একটি মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। তখন গণমাধ্যমকে ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করব।’

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, খালেদা জিয়ার শরীরে জ্বর ও ব্যথা রয়েছে। এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম করানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তিনি এভারকেয়ার হাসপাতালের ৭ম তলায় (কেবিন নং ৭২০৩ ও ৭২০৪) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সূত্র জানায়, সোমবার মধ্যরাতে খালেদা জিয়ার অসুস্থতার খবর পান বিএনপি নেতারা। রাত ১২টায় তার গুলশানের বাসভবন ফিরোজায় যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসানও রাতে ফিরোজায় যান। তখন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে আলাপ করে দ্রুত খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে

আপডেট সময় ০৭:৪৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩