ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ ও কেক কেটে উদযাপন মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ১১ তম ফ্রি চক্ষু শিবির উদ্বোধন থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংর্বধনা মৌলভীবাজার-৩: আহমদ বিলালের নির্বাচনী উঠান বৈঠকে উন্নয়ন ও দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি

কিশোরী ধর্ষণের দায়ে যুবক আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / ৬০৯ বার পড়া হয়েছে

রাজনগর প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগরে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) রাতে রাজনগর থানা পুলিশ অভিযান চালিয়ে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের হরিহরপুর গ্রাম থেকে ধর্ষণের অভিযোগে সুজিত করকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজনগর থানা সুত্রে জানা যায়, গত ১২ জুন দুপুরে টেংরা ইউনিয়নের হরিহরপুর গ্রামের বকুল করের ছেলে সুজিত কর (১৯) একই গ্রামের প্রতিবেশী মানসিক রোগী কিশোরীকে চা খাওয়ানোর প্রলোভন দিয়ে চা দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পরদিন ১৩ জুন ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে রাজনগর থানায় লিখিত অভিযো দায়ের করেন। ধর্ষিতা মেয়ের মায়ের করা অভিযোগটি রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নির্দেশে অভিযুক্ত সুজিতকে আসামি করে ধর্ষণ মামলা হিসেবে দায়ের করা হয়। মামলাটি তদন্তের জন্য এসআই সুমন চন্দ্র হাজরাকে নির্দেশ দেন ওসি বিনয় ভূষন রায়। পরে মামলাটি তদন্ত করে ঘটনার সাথে জড়িত আসামি সুজিতকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বাদী ধর্ষিতা কিশোরীর মা মামলায় উল্লেখ্য করেছেন, তার নাবালিকা মেয়েটি মানসিক রোগে ভোগছিল। মেয়েটিকে প্রায় সময় একই গ্রামের প্রতিবেশী সুজিত কর চা দোকানে নিয়ে গিয়ে চা খাওয়তো। ঘটনার দিন মেয়েটিকে চা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চা দোকানে নিয়ে যায়। এক পর্যায়ে মেয়েটিকে চা দোকানের পিছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা মেয়েটির পরিবারের সদস্যরা জানতে পেওে মেয়েটির মা বাদী হয়ে সুজিত কর এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে রাজনগর থানা পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কিশোরী ধর্ষণের দায়ে যুবক আটক

আপডেট সময় ০২:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩