ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

বাড়ছে নদনদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ৮৬৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলাসহ সিলেট জুড়ে চলছে ভারি বর্ষণ ।

আবহাওয়া অধিদপ্তরের পুর্বাভাসে আগামী ৪৮ ঘন্টা সিলেট অঞ্চলের সব এলাকায় ভারি বর্ষণের আভাস দেওয়া হয়েছে।

এছাড়া ব্যাপক বৃষ্টি হচ্ছে সিলেটের উজানে ভারতের মেঘালয় রাজ্যে। ফলে নামছে ঢল। ঢল আর বৃষ্টিতে সিলেটের নদনদীর পানি বেড়ে চলছে। বিপদসীমা ছুঁইছুঁই করছে পানি। ঢল আর বৃষ্টি অব্যাহত থাকলে চলতি সপ্তাহেই মাঝারি ধরনের বন্যা হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজিকাল বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) বাবু সত্যেন্দ্র চন্দ্র বৈদ্য, জানান, বৃষ্টিতে সুরমা কুশিয়ারা মনু সহ নদনদীর পানি বাড়তে শুরু করেছে। তবে এখনো বিপদসীমার নীচে।

উল্লেখ্য, গত বছরের মে -জুন মাসে সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছিলো। এতে সিলেট শহরের অধিকাংশ এলাকা তলিয়ে যায়। এমনকি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে তলিয়ে গেলে ৩-৪ দিন বিমান ওঠানামা বন্ধ ছিলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাড়ছে নদনদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট সময় ০৩:১৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩