ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

কুলাউড়া উপজেলার প্রাক্তন কৃতি ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচে সোনালী অতীত লাল দল বিজয়ী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / ৪৮৪ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি; কুলাউড়া উপজেলার প্রাক্তন কৃতি ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচে সোনালী অতীত লাল দল সবুজ দলকে ৩-১ গোলে হারিয়েছে।

শনিবার উপজেলার হাজীপুর ইউনিয়নের নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত উক্ত খেলার উদ্বোধন করেন প্রেসক্লাব কুলাউড়ার সাবেক সভাপতি হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু।

উদ্বোধনী বক্তব্যে আব্দুল বাছিত বাচ্চু বলেন বৃহত্তর সিলেটের অগ্রসর উপজেলা কুলাউড়া। এখানের ক্রীড়াঙ্গনের রয়েছে সোনালী অতীত। এছাড়া রাজনীতি শিক্ষা সাহিত্য সংস্কৃতি সকল ক্ষেত্রে কুলাউড়া এগিয়ে। দেশে বিদেশে অবস্থানরত এই উপজেলার প্রাক্তন ফুটবলারদের নিয়ে এই আয়োজন কুলাউড়া উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেবে।

কটারকোনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক আব্দুল মুমিত মাছুম, স্পন্দন রক্তদান ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রহমান সহ জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলা শেষে সকল প্রাক্তন ফুটবলারদের সম্মাননা দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়া উপজেলার প্রাক্তন কৃতি ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচে সোনালী অতীত লাল দল বিজয়ী

আপডেট সময় ০৩:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩