ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

সিলেট বোর্ডে পাসের হার ৭৬.০৬ শতাংশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • / ৬৫২ বার পড়া হয়েছে

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ৭৬.০৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৫২ জন শিক্ষার্থী।

শুক্রবার সকাল ১১টার দিকে সিলেট শিক্ষাবোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

গতবারের তুলনায় এবার সিলেটে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী। অর্থাৎ গেল বছরের চেয়ে এবছর পাশের হার ২ দশমিক ৭৬ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ২ হাজার ১১৩ জন কমেছে।

সিলেট শিক্ষাবোর্ডে ওয়েবসাইট থেকে জানা যায়, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৫৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৩০৬ জন। পাসকৃতদের মধ্যে ৩৩ হাজার ৯০৯ জন ছেলে ও ৪৯ হাজার ৩৯৭ জন মেয়ে।

এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মেয়ে ২ হাজার ৯৮২ জন এবং ২ হাজার ৪৭০ জন ছেলে।

সিলেট শিক্ষাবোর্ডে এবার তিন বিভাগের মধ্যে সবচেয়ে ভাল ফলাফল হয়েছে বিজ্ঞান বিভাগে। পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

সিলেট শিক্ষাবোর্ডে এবছর বিজ্ঞান বিভাগে পাশের হার ৯১ দশমিক ৭৪ শতাংশ, মানবিক বিভাগে ৭০ দশমিক ৮৩ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৩ দশমিক ৩৫ শতাংশ। আর তিন বিভাগের গড় পাসের হার দাঁড়িয়েছে ৭৬ দশমিক ০৬ শতাংশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেট বোর্ডে পাসের হার ৭৬.০৬ শতাংশ

আপডেট সময় ০৯:৫০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩