ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

কমলগঞ্জে ৯ হাজার লিটার সোয়াবিন তেল জব্দ, এক লক্ষ টাকা জরিমানা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • / ১৪৬৪ বার পড়া হয়েছে

বিশেষ  প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরে অবৈধভাবে মজুদ করা পূর্বের দামের ৯১৬৮ লিটার সোয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের কাছ থেকে তাৎক্ষনিক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযান পরিচালনা করেন

শনিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় এ সব ভোজ্য তেল জব্দ ও জরিমানা আদায় করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমীনের নেতৃত্বে র‍্যাব-৯ এর সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স সালাউদ্দিন স্টোরে অবৈধভাবে মজুদ করা পূর্বের দামের ৯১৬৮ লিটার সোয়াবিন তেল পাওয়া যায়। মজুতকৃত তেলগুলোর বোতলে আগের মূল্য লেখা রয়েছে। পরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে মজুতের দায়ের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স সালাউদ্দিন স্টোরের মালিক সালাউদ্দিনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৯১৬৮ লিটার সয়াবিন উপস্থিত জনসাধারণের মধ্যে বোতলের গায়ের মূল্যে বিক্রি করা হয়।

মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল আমীন ৯১৬৮ লিটার সোয়াবিন তেল জব্দ ও নগদ ১ লক্ষ টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে ৯ হাজার লিটার সোয়াবিন তেল জব্দ, এক লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় ০৯:৩০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২