ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

স্কুল ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০০:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • / ১১১৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে সন্ধ্যায় ফিরে আত্মহত্যা করেছে নাদিয়া সুলতানা জেসি নামে ১৫ বছর বয়সী নবম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী।

শুক্রবার (২৫ আগস্ট)  রাত সাড়ে ৯টায় রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের  মইশকরম গ্রামের আমান আলী সওদাগারের বাড়ির নিজ বসতঘর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। জেসি ওই এলাকার প্রবাসী আবু বক্করের মেয়ে ও হাটহাজারী আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। তবে কি কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য জানাতে পারেনি কেউ।

আত্মহননকারী স্কুল ছাত্রীর মা কামরুন নেছা জানান বোয়ালখালীর রিফাত নামে এক কলেজ ছাত্রের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। দুপুরে ঘর থেকে বের হলে তার মা ফোন করেন। ফোনে প্রেমিকের সঙ্গে বেড়াতে যাওয়ার বিষয়টি স্বীকার করার পর জেসিকে বাসায় নিয়ে আসার জন্য প্রেমিক রিফাতকে বার বার ফোন দেয় তার মা। মেয়ে ফিরে না আসায় জেসির মা অভিমান করে বাপের বাড়িতে চলে যান।পরে বিকাল ৩টায় জেসিকে রাস্তায় দিয়ে যায় তার প্রেমিক। এরপর বাসায় ফিরে পাশের ঘরে রাখা চাবি নিয়ে ঘরে প্রবেশ করে আত্মহত্যা করে জেসি।

সন্ধ্যা ৭টায় জেসির মা বাড়িতে ফিরলে ঘরের দরজা বন্ধ পান। পরে পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তার মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আহাজারি শুরু করেন।এ সময় মার চিৎকারে আশে পাশের প্রতিবেশীরা এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান কে খবর দিলে চেয়ারম্যান পুলিশ কে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্কুল ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০৪:০০:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩