ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩৬১ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি: রেললাইনের কাছে গরু চরাচ্ছিলেন বৃদ্ধ মুকুল মালাকার (৬৫)। একপর্যায়ে গরু রেললাইনে উঠে যায়। একই সময়ে ছুটে আসছিল ট্রেন। মুকুল মালাকার গরুকে বাঁচানোর চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শুক্রবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকুল মালাকারের বাড়িও একই এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গুপ্তগ্রামের পাশ দিয়ে সিলেট-কুলাউড়া রেললাইন গেছে। মুকুল মালাকার প্রতিদিনের মতো আজ সকালেও গরু নিয়ে রেললাইনের আশপাশে চরাতে যান। বেলা পৌনে একটার দিকে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। মুকুল মালাকার ট্রেন আসতে দেখে রেললাইনে উঠে পড়া গরুকে সরানোর চেষ্টা করছিলেন। গরুটি বেঁচে যায়। তবে ট্রেনের আঘাতে মুকুল রেললাইনের পাশে ছিটকে পড়েন। তাতে তার মাথায় প্রচণ্ড চোট লাগে। ট্রেন চলে যাওয়ার পর আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

আপডেট সময় ০৩:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩