ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

কুলাউড়ায় ৮ লক্ষ টাকার গাঁজাসহ আটক – ২

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬১৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের  কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। গাঁজার আনুমানিক বাজার মৃল্য আট লক্ষ পঁচিশ হাজার টাকা ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুলাউড়া উপজেলার  বাদে মনসুর (জয়নাল মিয়ার বাসার ভাড়াটিয়া),মৃত সিরাজ মিয়ার ছেরে  তাজুল ইসলাম (৩৫) ও তাজুল ইসলামের শ্যালক  ইসলামনগর এলাকার  মৃত শফিক মিয়ার ছেরে জসিম মিয়া (২৭)  নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, এসআই আনোয়ার মিয়াসহ পুলিশের একটি দল ৩নং ভাটেরা ইউনিয়নের অন্তর্গত ভাটেরা স্টেশন বাজারস্থ কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ রোড সংলগ্ন মনু মিয়ার মার্কেটের গ্যারেজে অভিযান পরিচালনা করে।  গ্যারেজে থাকা একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ- ১৫- ২৩৫৪) ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েকটি প্যাকেটে মোট ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান,আটককৃত দুই ব্যক্তি সম্পর্কে শালা-দুলাভাই। তারা ৩/৪ দিন আগে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে পলাতক দুই ব্যক্তির সহযোগিতায় এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে। এই গাঁজা সুবিধাজনক সময়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে এই গ্যারেজে মজুদ রেখেছিল। এ ঘটনায় আটককৃত দুই ব্যক্তি এবং পলাতক আরও দুইজনকে আসামি করে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় ৮ লক্ষ টাকার গাঁজাসহ আটক – ২

আপডেট সময় ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩