ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

বাইডেনের সেলফিতে শেখ হাসিনা ও মেয়ে সায়মা ওয়াজেদ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ৭২৭ বার পড়া হয়েছে

ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সেলফি তুলেছেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ ছিলেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) নয়াদিল্লির ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওই সেলফি তুলেন জো বাইডেন । এ সময় তাদের সামনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকেও দেখা যায়

এ সংক্রান্ত একটি ছবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ফেসবুক পেজে শেয়ার করেন। এর আগে বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে সম্মেলনস্থলে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনের জন্য বিশেষভাবে সাজানো কনভেনশন সেন্টার ‘ভারত মন্ডপম’-এ উপস্থিত হন বিশ্বনেতারা। প্রথম পর্যায়ে আলোচনার বিষয় হলো ‘ওয়ান আর্থ’। দ্বিতীয় পর্যায়ে আলোচনার বিষয় হবে ‘ওয়ান ফ্যামিলি’। এর মধ্যে থাকছে মধ্যাহ্নভোজের ব্যবস্থা। এ ছাড়া নৈশভোজের ব্যবস্থা থাকছে রাত ৮টায়।

ভারতের জি-২০ এর মুখ্য সমন্বয়ক ও সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেছেন, ভারতের খুব কাছের বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাইডেনের সেলফিতে শেখ হাসিনা ও মেয়ে সায়মা ওয়াজেদ

আপডেট সময় ১০:৩৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩