ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান

শেখ রেহানার জন্মদিন আজ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬১৫ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ৬৯তম জন্মদিন আজ বুধবার। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জন্ম।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। সে সময় জার্মানিতে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। শেখ হাসিনার স্বামী এম এ ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানির কার্লসরুইয়ে ছিলেন তারা। সেখান থেকে ভারতে যান দুই বোন। পরে শেখ রেহানা পরিবার নিয়ে যুক্তরাজ্যে চলে যান। যুক্তরাজ্যে ‘রাজনৈতিক আশ্রয়’ পাওয়ার পর থেকে সেখানেই থাকেন। এখনও কর্মজীবী হিসেবে সেখানে অনাড়ম্বর জীবন যাপন করছেন।

রাজনীতিতে না জড়ালেও জনকল্যাণকর কাজে সব সময় ভূমিকা রেখে আসছেন শেখ রেহানা। তারা দুই বোন ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি স্মৃতি জাদুঘর করে দেশের জনগণের জন্য উৎসর্গ করেছেন। একইভাবে ধানমন্ডিতে শেখ রেহানার নামে বরাদ্দ বাড়িটিও দান করা হয়েছে দেশের কাজে।

বরাবরের মতো এবারও শেখ রেহানার জন্মদিনে তেমন কোনো আয়োজন নেই। শুধু পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে জন্মদিন উদযাপিত হবে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেখ রেহানার জন্মদিন আজ

আপডেট সময় ০৯:২৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩