ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

মৌলভীবাজার জেলা পুলিশ এক সপ্তাহে যা উদ্ধার করল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬০৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা পুলিশের গত এক সপ্তাহের মাদক বিরোধী অভিযানে ১৩০০ গ্রাম গাঁজা, ৪২৯ পিস ইয়াবা, ৫১ বোতল বিদেশি মদ, ১১৪৫ লিটার দেশীয় চোলাই মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

মাদক উদ্ধারের এসব ঘটনায় জেলায় মোট ১৯ টি মামলা রুজু করা হয়েছে এবং এসব মামলায় ২১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গত সপ্তাহে পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ১৬,০০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি এবং অবৈধভাবে আমদানিকৃত ৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

এর পাশাপাশি গত ৭ দিনে বিভিন্ন থানার অভিযানে ৮ জন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৬৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ভাবে আরও ৭১টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় জানান, ”মৌলভীবাজার জেলা পুলিশ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের থানা পুলিশের পাশাপাশি ডিবি ও অন্যান্য ইউনিট সব ধরনের অপরাধ দমনে কাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার জেলা পুলিশ এক সপ্তাহে যা উদ্ধার করল

আপডেট সময় ০৭:১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩