ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

মধুবন মিষ্টি বিপণীকে ১ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ৯৮৮ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মধুবন অভিজাত মিষ্টি বিপণীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এই অভিযান পরিচালনা করে মধুবনকে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকায় যাওয়ার পথে কুলাউড়ার মধুবন মিষ্টি বিপণী থেকে ১০ পিস সন্দেশ মিষ্টি কিনেন সাপ্তাহিক বেনিআসহকলার সম্পাদক আশরাফুল ইসলাম খাঁন হিরো। গাড়িতে বসে পরিবারকে নিয়ে মিষ্টি খাওয়ার পর তারা বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন। পরবর্তীতে আশরাফুল ইসলাম কুলাউড়ার ইউএনওকে বিষয়টি অবগত করেন। পরে ইউএনও জেলা খাদ্য নিরাপদ কর্তৃপক্ষকে বিষয়টি জানালে সোমবার মধুবনে অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মধুবন থেকে পচা মিষ্টি জব্দ করে বিনষ্ট করা হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায়, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী, কুলাউড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জসিম উদ্দিন আহমদসহ থানাপুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মধুবন মিষ্টি বিপণীকে ১ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় ০৩:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩