ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

সাংবাদিকরা ভোটের দিন মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পাচ্ছেন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৬২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ভোটের দিন সংবাদ সংগ্রহের কাজে সংবাদকর্মীদের মোটরসাইকেল ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে কিছু শর্ত সাপেক্ষে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিয়ে এ–সংক্রান্ত নীতিমালা সংশোধন করা হয়েছে।

নানামুখী সমালোচনার মুখে ইসি সাংবাদিকদের জন্য করা নীতিমালায় এই সংশোধনী এনেছে। আগামীকাল মঙ্গলবার এ–সংক্রান্ত সংশোধিত নীতিমালা জারি করা হতে পারে। এতে আগামী জাতীয় নির্বাচনে খবর সংগ্রহে মোটরসাইকেল ব্যবহারের সুযোগ পাবেন সংবাদকর্মীরা।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ভোটের দিন সংবাদ সংগ্রহের কাজে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচনের সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য গত ১২ এপ্রিল একটি নীতিমালা জারি করে ইসি। সেখানে বলা হয়, সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার দেওয়া হবে। তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। এর আগে সাংবাদিকেরা ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারতেন।

ইসি এই নীতিমালা করার পর ব্যাপক সমালোচনা তৈরি হয়। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সুশাসনের জন্য নাগরিকসহ (সুজন) বিভিন্ন সংগঠন ইসির এই সিদ্ধান্তের সমালোচনা করে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতে একাধিক বিদেশি কূটনীতিকও এ বিষয়ে জানতে চেয়েছিলেন। পরে নীতিমালাটি সংশোধনের উদ্যোগ নেয় ইসি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকরা ভোটের দিন মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পাচ্ছেন

আপডেট সময় ০৪:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩