ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড বড়লেখার জাহাঙ্গীর

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • / ৮৭৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন বড়লেখার সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।

রোববার (২২ মে) দুপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তাঁর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এসময়  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

জানা গেছে, জাহাঙ্গীর হোসাইন গত বছরের ০৯ আগস্ট বড়লেখায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সততা ও  নিষ্ঠার সঙ্গে সরকারি ভূমি উদ্ধার, ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে হোল্ডিং এন্ট্রি, মিসকেস নিষ্পত্তি, রাজস্ব আদায় এবং দ্রুত ও সততার সাথে সেবাগ্রহীতাদেরকে সেবা প্রদান, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) নির্বাচিত করা হয়। জাহাঙ্গীর হোসাইন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মো. ওয়াকিল উদ্দিনের ছেলে।

এ প্রসঙ্গে সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন বলেন, আমাকে জেলার শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) নির্বাচিত করায় জেলা প্রশাসক স্যারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাজের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। সকলের সহযোগিতায় এই কৃতিত্ব অর্জন করতে পেরেছি। এই স্বীকৃতি আমাকে আগামীর দিনগুলোতে কর্মপ্রেরণার উৎস হিসাবে আরো উৎসাহ যোগাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড বড়লেখার জাহাঙ্গীর

আপডেট সময় ০৪:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২