ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

শ্রীমঙ্গলে রঘুনাথপুর কুমারী পুজায় হাজারও ভক্তের ভিড়

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ৬৬৬ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়িতে অনুষ্টিত হয়েছে কুমারী পূজা। এবছর দেবী দুর্গার মালিনি রুপে পূজা করা হয় ৭ বছরের তন্নী চক্রবর্তী অন্নাকে। কুমারী পূজায় হাজার হাজার ভক্তের সমাগম হয়।

রোববার (২২ অক্টোবর) বেলা ১টায় শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে কুমারীর বেদীতে আনা হয় কুমারী মাতা তন্নী কে। প্রায় দেড়ঘন্টা ব্যাপী ওই বেদীতে মা দুর্গা রুপে পূজিত হন তিনি।

বয়স ও শাস্ত্রীয় বিধানমতে এবার দেবী দুর্গার মালিনি রুপে পূজা করা হয় তাঁকে। তন্নী উপজেলার বনগাঁও গ্রামের নুপুর চক্রবর্তী ও অনুরাধা চক্রবর্তীর মেয়ে। সে প্রথম শ্রেনীর শিক্ষার্থী।

আয়োজক কমিটির উপদেষ্টা প্রফেসর নিখিল ভট্টাচার্য্য জানান, কুমারী পূজা হচ্ছে দেবীর বাস্তব রুপের পূজা। এক বছর থেকে ষোল বছর বয়সের নারী শিশুকে দেবী রুপে পূজা করা হয়ে থাকে।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসর ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার হরিপদ রায় ও সাধারণ সম্পাদক শ্রীপদ দেব, আশিদ্রোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রশাদ বর্ধন জহর প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে রঘুনাথপুর কুমারী পুজায় হাজারও ভক্তের ভিড়

আপডেট সময় ০২:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩