ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

মৌলভীবাজার -৩ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন পৌর মেয়র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • / ৭৪৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান।

সোমবার সকালে ঢাকাস্থ আওয়ামী লীগ এর কার্যালয় থেকে তাঁর পক্ষে এই  ফরম সংগ্রহ করেন জোবায়ের আহমদ তপু।

আলহাজ্ব ফজলুর রহমান দীর্ঘদিন ধরে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ এর রাজনীতির সাথে জড়িত রয়েছেন।

তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদ সদস্য, ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক, ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি,  ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জেলা যুবলীগের সভাপতি, ২০১৮ সাল থেকে এ পর্যন্ত জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এরপর তিনি ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত মৌলভীবাজার পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই সময়ে মৌলভীবাজার পৌরসভার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। শহরের রাস্তাঘাটের উন্নয়নসহ কোদালীছড়া আধুনিকায়নকল্পে কাজ করে যাচ্ছেন। এছাড়া পৌরসভার উন্নয়ন, শহরের প্রবীণাঙ্গন, মনু নদীর চাঁদনীঘাট ব্রিজের পাশে মিনি পার্ক নির্মাণ করাসহ অনেক উন্নয়ন কাজ করে তিনি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। ইতিমধ্যে নান্দনিক মেয়র হিসেবে দেশে বিদেশে পরিচিতি লাভ করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার -৩ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন পৌর মেয়র

আপডেট সময় ১০:০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩