ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

বিনোদন জগতের যে তারকারা চাইলেন আওয়ামী লীগের মনোনয়ন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • / ৯৩৯ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের চেষ্টায় রয়েছেন ক্রিকেটার, ব্যবসায়ী, অভিনেতা-অভিনেত্রী, সাবেক আমলা, সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তা, চিকিৎসক, কূটনীতিক, সাংবাদিক, শিক্ষকসহ প্রায় সব পেশার ব্যক্তিরা।

গতকাল মঙ্গলবার ছিল ক্ষমতাসীন দলটির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন। জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতি আসনের বিপরীতে আগ্রহীর সংখ্যা দাঁড়িয়েছে গড়ে ১১।

আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের প্রথম সভা বসবে। বেলা ১১টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠেয় ওই সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্রিকেট ও বিনোদন জগতের একঝাঁক তারকা এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে গতকাল বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে নিজেই ফরম জমা দেন। সাকিব ঢাকা-১০, মাগুরা-১ ও ২ আসন থেকে মনোনয়ন চেয়েছেন। তিনটি ফরমই তিনি গতকাল জমা দিয়েছেন।

বিনোদন জগতের তারকাদের মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২), শামসুন্নাহার শিমলা (ঝিনাইদহ-১), নায়ক মাসুদ পারভেজ রুবেল (বরিশাল-৩), অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী (ফেনী-৩), অভিনেতা ড্যানি সিডাক (ঢাকা-১০) ও সিদ্দিকুর রহমান (ঢাকা ১৭ ও টাঙ্গাইল-১), শাকিল খান (বাগেরহাট-৩), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, বরেণ্য অভিনেতা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর (নীলফামারী-২) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন।

বিভিন্ন অঙ্গনের ব্যক্তিদের মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ জনপ্রিয় দল। যেকোনো পেশার মানুষের মনোনয়ন পাওয়ার আগ্রহ থাকতে পারে। তবে জনপ্রিয় ব্যক্তিকেই দল মনোনয়ন দেবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিনোদন জগতের যে তারকারা চাইলেন আওয়ামী লীগের মনোনয়ন

আপডেট সময় ১১:২১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩