ঢাকা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

নাইম হত্যাকারীদের শাস্তির দাবিতে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে মানববন্ধন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • / ৭৬১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি (পাস) ১ম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাইমের নৃশংস হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে কলেজ প্রাঙ্গন থেকে মিছিল শুরু হয়ে জেলা জজ কোর্ট সম্মুর্খে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী জাহেদা জান্নাত এর সভাপতিত্বে এবং নাজমিন আক্তার তাহিবার সঞ্চালনায়।

বক্তব্য রাখেন, শিক্ষার্থী জেমি বেগম, তাহমিনা ইসলাম, লাবনী সুলতানা, সুমাইয়া আক্তার, রিপা বেগম, নিসাত আক্তার, সামিয়া, মনীষা, জান্নাতুল প্রমুখ।

মানববন্ধনে সংহতি রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে উপস্থিত সকলে ডিগ্রি ১ম বর্ষের রেজাউল করিম নাইমকে নৃশংস হত্যাকারী সকল ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিচারের দীর্ঘসূত্রার ঘুরপাকে যেন নাঈমের হত্যাকারীরা রেহাই না পায় আর যাতে কোন শিক্ষার্থী এরকম নৃশংস হত্যার শিকার না হয় সেই দাবি রাখেন।

উল্লেখ্য গত মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে নিজ বাসায় বাবা -মা ও বোনের সামনে কলেজছাত্র নাইমকে কুপিয়ে হত্যা করে ঘাতকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাইম হত্যাকারীদের শাস্তির দাবিতে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে মানববন্ধন

আপডেট সময় ০২:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩