ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

মৌলভীবাজার জেলা কারাগারে বাড়ছে বন্দির সংখ্যা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • / ১১৫৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারে দিনদিন আইনশৃঙ্খলা বিঘ্নিত ও নিয়মিত বিভিন্ন মামলায় গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলা কারাগারে বন্দির সংখ্যা বাড়ছে। কারাগারটিতে ৩১৬ জন বন্দির ধারণক্ষমতা সম্পন্ন হলেও আজ রোববার পর্যন্ত ছিলেন ৭২৫ জন। যদিও কারা কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত বন্দির চাপ সামলাতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। এ ছাড়া কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা যায়, শহরের কেন্দ্রস্থল জজ কোর্টের পাশে অবস্থিত পুরাতন কারাগারের জায়গা কম হওয়ায় ও বন্দিদের আবাসন না হওয়ায় শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল রোডের গোমড়া মোকামবাজার এলাকায় নতুনভাবে মৌলভীবাজার জেলা কারাগার নির্মাণ করা হয়। নবনির্মিত এ কারাগারটি ২০০৪ সালে উদ্বোধনের পর পুরাতন কারাগার থেকে নতুন কারাগারে বন্দিদের স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, জেলার প্রতিটি থানায় নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত একাধিক মামলা হয়েছে। ওই মামলায় এখন পর্যন্ত ৬৮ জন গ্রেপ্তার হয়েছেন। যার সবাই জেলা কারাগারে বন্দি। এ ছাড়াও অন্যান্য মামলায় প্রতিদিনই দু-একজনকে কারাগারে পাঠানো হচ্ছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান মৌলভীবাজার২৪ ডট কমকে জানান, যারা নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত কার্যকলাপ করছে- তাদেরকে গ্রেপ্তার করছে পুলিশ।

মৌলভীবাজারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার মৌলভীবাজার২৪ ডট কমকে  জানান, ধারণক্ষমতার অনেক বেশি বন্দি হলেও বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না। আসামির সংখ্যা দিগুণ বা তিনগুণ হলেও বন্দিদের খাবারের বরাদ্দে কোনো সমস্যা নেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার জেলা কারাগারে বাড়ছে বন্দির সংখ্যা

আপডেট সময় ১১:২৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩