ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

ইউএনওদের বদলির নির্দেশ ইসির

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • / ৮২৫ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সংস্থাটির উপ-সচিব মো. মিজানুর রহমান ইতিমধ্যে নির্দেশনাটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন। শুক্রবার রাতে ইসি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার ওই নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় প্রথম পর্যায়ে এক বছরের বেশি সময় ধরে দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলি করতে বলা হয়েছে। এই তালিকা ৫ ডিসেম্বরের মধ্যে কমিশনে দাখিল করতে হবে।

এর আগে ছয় মাসের বেশি সময় ধরে দায়িত্বে থাকা দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে নির্দেশনা দিয়েছে ইসি।

ইউএনওদের বদলির নির্দেশনায় বলা হয়েছে, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের নিমিত্ত সকল উপজেলা নির্বাহী অফিসারকে পর্যায়ক্রমে বদলি করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সকল উপজেলা নির্বাহী অফিসারদের বর্তমান কর্মস্থলে ০১ (এক) বছরের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদেরকে অন্য জেলায় বদলির প্রস্তাব আগামী ০৫ ডিসেম্বরোর মধ্যে নির্বাচন কমিশনে কমিশনে প্রেরণ করা প্রয়োজন।’

নির্বাচন কমিশনাররা এত দিন ধরে বলে আসছিলেন, নির্বাচনের আগে পুলিশ ও প্রশাসনের মাঠপর্যায়ে বড় রদবদল করা হবে না। গত ২২ নভেম্বর নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, মাঠ প্রশাসনে রদবদল করতে গিয়ে বিশৃঙ্খলা হলে তার দায় কে নেবে?

তবে নির্বাচনের আগে প্রশাসনে রদবদল করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গত ২৬ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, নির্বাচনের স্বার্থে যেটা ভালো মনে করবেন, সেটা করবেন। তার একথার চার দিনের মধ্যেই ওসি ও ইউএনওদের বদলির আদেশ দিলো নির্বাচন কমিশন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইউএনওদের বদলির নির্দেশ ইসির

আপডেট সময় ১০:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩